“মুসলিম সমাজ নামায, রোজা, দোয়া-দরুদ নিয়ে কিছু চর্চা করলেও ইসলামের মৌলিক বিষয়গুলো তথা তাওহীদ, শিরক, কুফর ও নিফাক সম্পর্কে তাত্ত্বিক ও বাস্তব জ্ঞান খুব কম মুসলমানেরই রয়েছে। অত্যন্ত নিখুঁতভাবে অত্রপুস্তকে এই কয়টি বিষয়ের পর্যাপ্ত আয়াত ও হাদীস এবং সেগুলোর সংক্ষিপ্ত ব্যাখ্যা দেওয়া হয়েছে। বইটি আদ্যপান্ত পড়ে এবং প্রয়োজনীয় সম্পাদনা করে মনে হয়েছে যে এই বইটি আমাদের সকল মুবাল্লিগ, দায়ী ইলাল্লাহ এবং খতীব ও ইমামগণের জন্য রেফারেন্স বুক হিসেবে একটি মূল্যবান সম্পদ হবে।”
-মাওলানা কাজী আবু হুরায়রা
সভাপতি, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি,
সাবেক পরিচালক, ইমাম প্রশিক্ষণ একাডেমী,
সাবেক পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ।
- অত্র বইটিতে পৃথিবীতে শতভাগ নির্ভরযোগ্য সুত্র থেকে গৃহীত বিশুদ্ধ হাদীসেরই উদ্ধৃতি দেয়া হয়েছে। তবে কুরআন ও সহীহ হাদীস এর সমার্থক হিসাবে মাত্র কয়েকটি যয়ীফ হাদীস সূত্রসহ সংযোজন করা হয়েছে। এই বইয়ের সংযোজনসমূহ প্রধানতঃ শিক্ষক, মুবাল্লিগ, দায়ী-ইলাল্লাহ, ইমাম ও খতীব সাহেবদের রেফারেন্স সহকারে আলোচনার সুবিধার্থে।
- ঝিনুকের মাঝে মহাসমুদ্রের সন্ধান পেতে এবং মহা সৌভাগ্য ও মহা দুর্ভাগ্যের গোপন রহস্য জানতে বইটি রপ্ত করুন।