মার্চ ২০২১, নাসার বরাতে উইকিপিডিয়ার তথ্যানুযায়ী প্রায় ২০ (বিশ) হাজার কোটি গ্যালাক্সির (যার প্রতিটিতে আকৃতিভেদে একশতকোটি থেকে দশ হাজার কোটি নক্ষত্র বা সৌরজগত রয়েছে) ও এসবের মধ্যে অদৃশ্য ও দৃশ্যমান অগণিত সৃষ্টির নিপুন স্রষ্টা ও সব কিছুর ধারক, প্রতিপালক, পরিচালক, চিরঞ্জীব সত্ত্বা মহিমান্বিত আল্লাহ’র সর্বোচ্চ সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে, সকল মানব ও জ্বিন এবং বিশেষভাবে ২৬.৬৪ কোটির অধিক বাংলা ভাষাভাষী (যারা চীনের হান ও আরবীয় জাতিগোষ্ঠীর পরেই সংখ্যায় পৃথিবীতে তৃতীয় বৃহত্তম নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী) মানুষের শুভপরিণাম কামনায় এবং আমার স্নেহময়ী মা জননী, আব্বা এবং পরবর্তীকালে আমার ও আমার বংশধরদের নাযাত ও মাগফেরাতের উদ্দেশ্যে।
বিনীত
মুহাম্মদ ইয়াকুব আলী